Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

অবৈধ মদ কারখানায় অভিযান পুলিশের

 

গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ মদ তৈরীর কারখানায় অভিযানে চালালো পুলিশ ।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত চিয়ারা গ্রামে ।

অভিযান চলাকালীন পুলিশ ওই গ্রামের একটি গোপন আস্তানায় অবৈধ মদ তৈরির হাতেনাতে প্রমাণ পায়। তল্লাশিতে সেখান থেকে আনুমানিক ১০০ লিটার ‘ফার্মেন্টেড ওয়াশ’ উদ্ধার করা হয়, যা মূলত অবৈধ মদ তৈরির মূল কাঁচামাল হিসেবে মজুত করে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ লিকার ওয়াশ আইনানুগ পদ্ধতি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে নষ্ট ও ধ্বংস করে দেওয়া হয়।

 

Related News

Also Read