Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

নির্বাচনে নিরাপত্তায় আসা সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

 

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় আবার এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ।বিধানসভা নির্বাচনের ডিউটিতে আসা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে।প্রাথমিক ভাবে জানা গেছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হন এই জওয়ান।

পুলিশ সূত্রে খবর পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দিঘা বিদ্যাভবনে ছিলেন এই জওয়ান।প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে অন্য কোনও দিকও রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই জওয়ানের মানসিক অবস্থা কেমন ছিল, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

অস্বাভাবিক ভাবে মৃত এই সিআরপিএফ জওয়ান হরিয়ানার বাসিন্দা।মৃতের নাম বীরেন্দ্র সিং ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

 

Related News

Also Read