কাঁথি ১ ব্লকের দুর্গাপুর দেশপ্রান তরুন সংঘের ব্যবস্থাপনায় বাসন্তী পুজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্ট্রাল এর পরিচালনায় রক্তদান শিবির, চক্ষু, রক্তের সুগার ও প্রেসার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।
শিবিরে পঁচিশ জন সেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ষাট জন চক্ষু পরীক্ষা ও পঁচাশি জন রক্তের সুগার ও প্রেসার পরীক্ষা করান।
শিবিরে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুভময় জানা, সম্পাদক সুধাকৃষ্ণ করন, অসীম কুমার মাইতি,সমীর কুমার মাইতি,সঞ্জীব মিদ্দা,সুদর্শন তামলী, শিবপ্রসাদ মাইতি ও সুনয়ন দাস। স্থানীয় ক্লাবের সম্পাদক সৌমেন মাল ও বাপ্পা মেইকাপ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
Post Views: 25





