Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

উত্তর কাঁথির তৃনমূল প্রার্থীর কর্মী সভা

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকে সরদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে উত্তর কাঁথির বিধানসভার প্রার্থী দেবাশীষ ভূঁইঞ্যা সমর্থনে কর্মীসভা হল সোমবার। এই কর্মী সভায় প্রত্যেকটি গ্রামের বুথ সভাপতি এবং বুধ ভিত্তিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, উত্তর কাঁথির বিধানসভার প্রার্থী দেবাশীষ ভূঁইয়া, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবেদ আলী খান,ব্লক মহিলা সভানেত্রী আক্তারুন খাতুন, সরদা অঞ্চলের প্রধান ভবানী কর, আকবর আলি খান, আশিস দাস, শুভ রঞ্জন মাইতি, সমীর গিরি, যাদব কামিল্যা, দিপু খান, পরমানন্দ কামিলা, রাজেশ মাইতি প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঞ্চল সভাপতি সমীর পান্ডব।

কর্মীদের জনসংযোগ বৃদ্ধি করে ভোট প্রচারে জোর দেওয়ার কথা বলা হয়। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল প্রার্থীদের সমর্থনের আবেদন জানানোর কথা বলা হয়েছে।

Related News

Also Read