Select Language

[gtranslate]
৮ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২২শে মার্চ, ২০২৬ )

কনকপুর হরি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তরুনের

 

পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি শহরের ২১ নম্বর ওয়ার্ডের কনকপুর এলাকায় কনকপুর হরি মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের ভোট প্রচারের শুভ সূচনা হল।এই প্রচারের সূচনা করলেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল প্রার্থী তরুণ কুমার জানা।পাশাপাশি তুলির টান দিয়ে দেওয়াল লিখনের শুভ উদ্বোধন করলেন তিনি।

ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা ডাকে বিপুল জনসমাগমে ওয়ার্ড বাসির মঙ্গল কামনা করে পুজো দিলেন প্রার্থী তরুণ কুমার জানা ও ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ কুমার জানা। এই ভোট প্রচার উৎসবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সন্দ্বীপ কুমার জানা, কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি প্রার্থী তরুণ কুমার জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উৎসবে যোগদান করেন এলাকার লক্ষী ভান্ডার, যুব সাথী প্রাপক গন।

তরুণ বাবু বলেন এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা তে তিনি আপ্লুত। এইভাবে উৎসাহ অন্য কোথাও তিনি লক্ষ্য করেননি। তিনি নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে বলেন এস আই আর করে পিছন দরজা দিয়ে ভোট জেতার কৌশল করছে। এছাড়াও সন্দ্বীপ কুমার জানা বলেন এই ওয়ার্ডে পাঁচ বছর ধরে নির্বাচিত বিধায়ক একবারও আসেননি। এই প্রসঙ্গে তরুন বাবু বলেন আপনারা আমাকে ঋণ হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। পাঁচ বছর ধরে আমি সেই ঋণ আপনাদের পাশে থেকে পরিশোধ করব। তিনি আরো বলেন উন্নয়ন কিভাবে করতে হয় সেটা আমি জানি। কারণ ২০০৯ সালে উন্নয়নের নিরিখে সেরা পঞ্চায়েত সমিতি হিসাবে পুরস্কার পেয়েছি। এছাড়াও তিনি বলেন অধিকারী গড় বলে কোন কিছু নেই। আমরা ১৯৯৮ সাল থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল দল করছি। অধিকারীরা অনেক পরে তৃণমূলের যোগদান করেছেন। অতএব তৃণমূলের গড়ে অধিকারীরা এসেছেন।

Related News

Also Read