ইদের নামাজে বস্ত্র বিতরণ করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ নম্বর ব্লকের কিসমত বাথুয়াড়ীতে এলাকার শতাধিক মানুষকে বস্ত্র উপহার দেওয়া হয়েছে। শনিবার কিসমত বাথুয়াড়ীতে পবিত্র ইদে শান্তি, সম্প্রীতি, সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে ব্লক এবং অঞ্চল সং্খ্যালঘু সেলের তরফে। এদিন এলাকায় বইছে খুশির হাওয়া। উৎসবে মেতে ওঠেছে আট থেকে আশি সকলকেই।
নমাজিদের জন্য শরবত, সিমুইয়ের মিষ্ঠিমুখের তদারকিতে কয়েকজন প্রতিবেশীকেই দেখা গেল। উৎসবের সুরটাই শেষ কতা বললো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি সেন, বাথুয়াড়ী অঞ্চল তৃণমূল সভাপতি স্বপন কুমার জানা, এগরা-২ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ শেখ রহমত আলি, বাথুয়াড়ী অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি শঙ্কর বায়েন ও ত্রিলোচন মাইতি, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য ফরিদা বিবি প্রমুখ।
Post Views: 69





