Select Language

[gtranslate]
৮ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২২শে মার্চ, ২০২৬ )

কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ এর লীগের সমাপ্তি

 

কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ এর লীগ পর্যায়ে খেলা আজ শেষ হলো। যে ৪ টি দল সেমিফাইনালে উঠলো গ্রুপ এ চ্যাম্পিয়ন রামনগর আর এস এ, গ্রুপ বি চ্যাম্পিয়ন বেলদা গ্রীন ক্রিকেট, গ্রুপ সি চ্যাম্পিয়ন সাউথ মালদা কিংস, গ্রুপ ডি চ্যাম্পিয়ন আর এস টি স্পোর্টস কোলকাতা। আগামী ২৩ শে মার্চ সোমবার দুটি সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হবে।

প্রথম সেমিফাইনালে সাউথ মালদা কিংস বনাম রামনগর আর এস এ দ্বিতীয় সেমিফাইনাল আর এস টি স্পোর্টস কোলকাতা বনাম বেলদা গ্রীন ক্রিকেট। ফাইনাল খেলা হবে ২৪ শে মার্চ দুপুর ১২ টায়। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন চ্যাম্পিয়ন দল স্বর্গীয় মনীন্দ্রনাথ জানা স্মৃতি পুরস্কার ও কে এন সি এগ্রো ট্রফি সহ নগদ ৬০ হাজার টাকা এবং রানার্স দল স্বর্গীয় সতীশ চন্দ্র মান্না স্মৃতি পুরস্কার ও উপাসনা গ্রুপ ট্রফি সহ ৪০ হাজার টাকা দেওয়া হবে।

Related News

Also Read