প্রদীপ কুমার সিংহ: গ্যাসের দাম বৃদ্ধির ও গ্যাসের আকালের জন্য মানুষের সমস্যা জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার ২মহিলা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর বৃহস্পতিবার বিকেলে রান্নার সিলিন্ডার নিয়ে একটি মিছিল করে। এই মিছিলে উপস্থিত ছিলেন ৭০ থেকে ৮০ কংগ্রেসের মহিলা কর্মী। দক্ষিণ ২৪ পরগনা জেলা টু মহিলা কংগ্রেসের সভাপতি পিয়ালী সরকার বলেন কেন্দ্রে মোদি সরকার গ্যাসের দাম বারিয়ে দিয়েছে। তাতে করে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। মানুষের রান্নাঘরে গ্যাস না থাকায় রান্নাবান্না করতে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তার পাশে যে সব ছোট ছোট হোটেলগুলো ছিল তাও সব বন্ধ করে দিয়েছে। মানুষের সংসার চালানোর দায় হয়ে গেছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলে গ্যাসের কোন সমস্যা নেই কিন্তু মানুষ গ্যাস পাচ্ছে না। পেট্রোল পাম্প গুলিতে গ্যাস পাচ্ছে না অটোচালকরা গ্যাস না পেয়ে অটো চালাতে পারছে না। রাস্তায় অটো সংখ্যা অনেক কমে গেছে। সংসার চালানো দায় হয়ে গেছে অটো চালকদের। কেন্দ্রীয় মন্ত্রী বলছে ৪৫ দিন গ্যাস বুক করতে সময় লাগবে। গ্যাসের দাম না কমালে এবং গ্যাসের সাপ্লাই ঠিকমতো না হলে আগামী দিনে এই আন্দোলন আরো জোরদার হবে। হ্যালো এই মিছিলটি হয় বারুইপুর রেল গেট থেকে শিবানী পিঠ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পদব্রজে। প্রায় প্রত্যেকের হাতে প্ল্যাকাডে লেখা ছিল গ্যাসের দাম বৃদ্ধি হল কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও।
পাশাপাশি এই দিন দক্ষিণ ২৪ পরগনা টু জেলা প্রদেশ কংগ্রেসের বারুইপুরের কার্যালয় থেকে আসন্ন ঈদ উপলক্ষে প্রায় ৭০ জন মহিলাকে নতুন বস্ত্র বিতরণ করা হয়।





