Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানবিক কর্মসূচি

 

অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে বিগত বছর গুলির ন্যায় এ বছরও সমাজে পিছিয়ে পড়া গরীব অসহায় মানুষদের , বস্ত্র বিতরণ। শাড়ি লুঙ্গি সহ দুটি মেয়ের বিয়েতে একজনের আলমারি, আরেকজনকে ট্রান্স বাক্স, বেশ কয়েকজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়।

সংগঠনের সম্পাদক শেখ নুর ইসলাম বলেন- বিগত ১১ বছর ধরে আমাদের এই ধরনের কর্মসূচি হয়ে আসছে আমরা শুধু ঈদ উপলক্ষে নয় সারা বছর ধরে মানুষের জন্য কাজ করি, রক্তদান থেকে শুরু করে গরীব অসহায় মানুষ কার্তিক সাহায্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক আর্থিক সাহায্য এছাড়া সমাজের বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী বন্ধুরা।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাঁথি মহকুমা আদালতের অ্যাডিশনাল পিপিই মঞ্জুর রহমান খান , সংগঠনের সম্পাদক শেখ নুর ইসলাম, সহ-সভাপতি শেখ সাবার, এগরা কসবাগোলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল আলী খান, বিশিষ্ট সমাজসেবী শেখ রাহেদ উদ্দিন, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মঞ্জুর আলী শাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সেক সাকিল, সদস্য_ আনোয়ার খান, ইয়ারিপ মোহাম্মদ খান, আতাউর রহমান, নাইনুল আলম কাদেরী, আজহারুল উদ্দিন, তানিয়া সুলতানা, জামির, আম্মার, নুরজামাল প্রমূখ।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক শেখ নুর ইসলাম।

Related News

Also Read