Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

নাকা চেকিং এর বিপুল টাকা উদ্ধার করল  পুলিশ, আটক ১

 

প্রদীপ কুমার সিংহ

 

বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে গেছে প্রশাসনের পক্ষ থেকে চারিদিকের না কাছে শুরু হয়ে গেছে। বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার রাতে নাকা চেকিং করে
বারুইপুরের জয়াতলা এলাকায়। সেখান থেকে উদ্ধার বিপুল টাকা। নাকা চেকিং এর সময় এক বাইক আরোহীর উপর সন্দেহ হয় পুলিশে। সঙ্গে সঙ্গে সেই বাইক দাঁড় করায় এবং বাইক আরোহী কে তল্লাশি করে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৯ লক্ষ টাকা। বাইক আরোহীকে সামাদ আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে পুলিশ।

সামাদ আলী সরদার জয়নগর থানার তিলপির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর জয়াতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ সেই সময়েই ওই বাইক চালককে দেখে সন্দেহ হয় পুলিশের গাড়ি দাঁড় করিয়ে তার গাড়িতে তল্লাশি চালালে গাড়িতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৯ লক্ষ টাকা। তিলপি এলাকা থেকে কুড়ালির দিকে যাচ্ছিল বাইকটি। ধৃত সামাদ আলি এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরো খবর এখন প্রতিটি রাস্তা প্রতিটি রাস্তার মোড়ে নাকা চেকিং চলবে।

Related News

Also Read