শান্তিনিকেতন থেকে অনতিদূরে ,কোপাই তে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের ‘বসন্ত উৎসব’ নৃত্যোৎসব, অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০০ জন শিল্পী।
শান্তিনিকেতন: (কোপাই) কোলকাতার তথা বাংলার শাস্ত্রীয় নৃত্যকে উৎসর্গীকৃত প্রতিষ্ঠান নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস–এর উদ্যোগে শান্তিনিকেতনের কোপাইয়ে আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই দিনের ‘বসন্ত উৎসব’ নৃত্যোৎসব।
এই অনুষ্ঠানের আয়োজনে বিশেষ উদ্যোগ নিয়েছেন কলকাতার বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী ড. অর্কদেব ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন এবং বসন্ত ঋতুকে কেন্দ্র করে বিভিন্ন শৈলীর নৃত্য পরিবেশন করবেন আগত শিল্পীরা।
অনুষ্ঠানটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে একক ও দ্বৈত নৃত্য পরিবেশনা থাকবে। দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে সমবেত নৃত্য পরিবেশনা উপস্থাপিত হবে। অর্থাৎ পুরো অনুষ্ঠানে একক, যুগল ও সমবেত নৃত্য পরিবেশনা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
ঋতব্রত ভট্টাচার্য, বিশিষ্ট সংবাদ পাঠক ও চলচ্চিত্র পরিচালক
বসন্ত মুখার্জী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (মণিপুরী নৃত্য)
জয় গোপাল দত্ত, পরিচালক, দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন
অমিত অধিকারী, পরিচালক, শ্রীজানি, ইজেডসিসি শান্তিনিকেতনের একটি ইউনিট
শ্রী কালিকৃষ্ণ ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা ও পরিচালক, সৃজন
শ্রী দীপঙ্কর হালদার : শান্তিনিকেতনের এক বিশিষ্ট চিত্র শিল্পী ও ভাস্কর
প্রিয়ম ও ঋতাপা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়-এর পরিবারের সদস্য।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হলো, এর নির্বাচিত অংশ ক্যালিফোর্নিয়া টেলিভিশন গ্লোবাল-এর মাধ্যমে বিশ্বের ১৫টি দেশে সম্প্রচার করা হবে।
এই নৃত্যোৎসবের মূল উদ্দেশ্য হলো বসন্তের সৌন্দর্য, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যকে উদযাপন করা।





