Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

শিশুদের শ্রবন সমস্যা বিষয়ক সেমিনার

 

আজ নয়াপুট হাইস্কুলে শিশুদের শ্রবন সমস্যা কেন দেখা দেয়, কানের যত্ন কিভাবে নেওয়া উচিত তা নিয়ে এবং তামাক জাত দ্রব্য ব্যবহারের কুফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের আনন্দ ভবনে।

আলোচনা করেন মাজনা ব্লক স্বাস্হ্য কেন্দ্রের ডাক্রারবাবু ও স্টাফ নার্স সহ স্বাস্থ্যকর্মী বৃন্দ। ডঃসুব্রত গিরি , মেডিক্যাল অফিসার , ডাঃ মধুমন্তী মুখার্জি , সোমা দাস , প্রগতি মাইতি স্বাস্থ্যকর্মী , মৃন্ময়ী পন্ডা , স্টাফ নার্স প্রমুখ আলোচনা করেন।

আলোচনা শেষে কি বুঝল শিশুরা তা নিয়ে ক্যুইজ পরিচালিত হয়। সঠিক উত্তরদাতাদের হাতে কলম তুলে দেওয়া হয়।পাশাপাশি সকলদের হাতে পুরস্কার তুলে নেওয়া হবে। সেমিনারে পৌরহিত্য করেন প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই। সভা পরিচালনা করেন শিক্ষক অঙ্কুরময় জানা , সৈকত পন্ডা ও উৎপল খাঁড়া প্রমুখ। সেমিনার আয়োজন করে নয়াপুট স্কুল ইউনিট এর জাতীয় সেবা প্রকল্প।

Related News

Also Read