Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

সকালে দল ছেড়ে বিকালে তৃনমূলে ফিরলেন শিবানী

 

দলের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার ঘোষনা,মাঝে মাত্র কয়েক ঘন্টা । ব্যাস হয়ে গেল ভোলবদল!

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মন বদলে,ফের দলের প্রার্থীর জন্যে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন নেত্রী। ভোট আসতেই এমন ঘটনার স্বাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর

টিকিট না মেলায় তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল সভানেত্রী শিবানী দে কুণ্ডু দুপুরে দলের সমস্ত সাংগঠনিক ও প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়া কথা ঘোষণা করেছিলেন,সেই শিবানী দে কুণ্ডুই বিকেল গড়াতেই আস্থা রাখলেন দলেই। তৃনমূল ছাড়লেও তিনি বিজেপিতে যাবেন ণা বলেও আগেই ঘোষনা করেছিলেন শিবানী দেবী।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল সভানেত্রী শিবানী দে কুণ্ডু বলেন, মহিলাদের গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণে আমার খারাপ লেগেছিল। রাজ্য ও জেলা নেতৃত্ব আমার সাথে কথা বলেছেন। আমি তাদের কথার মান্যতা দিয়ে আবার দলের কাজ আগামী দিনে করার মত প্রকাশ করছি।

Related News