প্রদীপ কুমার সিংহ
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম কালীঘাটের তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ঘোষণা করে দুপুর সাড়ে তিনটা নাগাদ। এই দিন ও ওই সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতা ও নেত্রীগণ। মোট ২৯১ জনের নাম ঘোষণা করে এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি আসন দার্জিলিংয়ে অনিক থাপার দলকে ছেড়ে দিয়েছে। বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা প্রার্থীর নাম বিভাস সরদার ও বিমান বন্দ্যোপাধ্যায় ।
বারুইপুর পশ্চিমে বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ২০২৬ এর নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন, বারুইপুর পশ্চিম থেকেই দল তার নাম ঘোষণা করেছেন।নাম ঘোষণা হওয়ার পরেই বারুইপুরের বিশালক্ষী মন্দির এ পূজা দিয়ে, দেয়াল লিখে প্রচার শুরু করলেন । তিনি বললেন ২৫০ টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিভাস সরদার নাম ঘোষণা হওয়ার পর তিনি বাড়ির সামনে মন্দিরে ঠাকুরকে নমস্কার করে বারুইপুর ফুলতলা এলাকায় দেয়াল লিখন করে এবং সেই সঙ্গে জনসংযোগে ও বের হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। এই দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভাস সরদারের বাড়িতে আনন্দে সবুজ আবির খেলে এবং মিষ্টির বিতরণ করে।
বিভাস সরদার এদিন সাংবাদিকদের বলেন বিগত পাঁচ বছর তিনি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন এলাকার উন্নয়ন অনেক করেছেন। এখনো যেসব কাজ বাকি আছে যদি আবার এই কেন্দ্র দিয়ে যেতেন তাহলে সেসব কাজ আগামী পাঁচ বছরে তিনি করবেন। সাংবাদিককে প্রশ্ন করেন কতটা জেতার ব্যাপারে আশাবাদী তাতে তিনি বলেন বাংলার মানুষ মা মাটি সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে জয়ী করবেন। মানুষ ভগবান মানুষের ওপর আমার বিশ্বাস আছে।
এই দিন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থী স্বপন নস্কর দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে এবং দেয়াল লিখন অংশগ্রহণ করে। তিনি বলেন মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।




