Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

ফের পুলিশ সুপার বদল পূর্ব মেদিনীপুরে

 

এবার পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার বদল হল। এক মাস হতে না হতেই ফের বদল !

এবার নির্বাচন কমিশনের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার বদল করা হল। হাইভোল্টেজ নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে এক মাসে দুবার পুলিশ সুপারের বদলিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর । প্রত্যেক ভোটের সময় বরাবর উত্তপ্ত হয়ে ওঠে এই জেলা।

জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন ২০১২ সালের ব্যাচের আইপিএস অফিসার অংশুমান সাহা। গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ এই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দেকে সরিয়ে পুলিশ সুপার করা হয় আইপিএস পারিজাত বিশ্বাসকে‌। এরপর ফের মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফ থেকে অন্যান্য জেলার মতোই পূর্ব মেদিনীপুরেও পুলিশ সুপার বদল করা হয়।

 

Related News

Also Read