Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

ভবানীপুর ও নন্দীগ্রামে দলের প্রার্থী শুভেন্দু: নন্দীগ্রামে উল্লাস বিজেপির

ভবানীপুর ও নন্দীগ্রামে দলের প্রার্থী শুভেন্দু: নন্দীগ্রামে উল্লাস বিজেপির

ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামে দুটি কেন্দ্রে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে বিজেপি উল্লাস শুরু হয়। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামেও বিজেপির কর্মী সমর্থকেরা উল্লাসে মেতে ওঠে।

এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম -২ ব্লকের বিরুলিয়া বাজারে যে খুঁটিতে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই খুঁটিতে পুজো করে প্রচার শুরু করে বিজেপি নেতৃত্বরা।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বলেন,, আমরা ভীষন খুশি। মেদিনীপুরে ছেলে শুভেন্দু এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। ফলে উনি যেখানেই দাঁড়াক আমাদের নেতা উনাকে বিদায় জানাবে। সনাতন ধর্মের মানুষ কিছু শুভ কাজ করার আগে খুঁটি পুজো করে। আমরা তাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেছিলো সেই খুঁটিতে পুজো করে শুভ কাজ শুরু করলাম। আবার উনাকে আমাদের নেতা হারাবে।”

Related News

Also Read