Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

কাঁথিতে সাংসদের উপস্থিতিতে বিজেপি প্রার্থীদের নিয়ে উৎসব

কাঁথিতে সাংসদের উপস্থিতিতে বিজেপি প্রার্থীদের নিয়ে উৎসব

সোমবার প্রথম দফায় সারা রাজ্যে ১৪৪টা আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষনা হল।পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার রামনগর, পটাশপুর, উত্তর কাঁথি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হতেই কর্মীরা কাঁথিতে দলীয় কার্যালয়ে বিজেপি প্রার্থীদের গলায় ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টি মুখ করলেন।

এরপর বিজেপি প্রার্থীরা নিজের হাতে নিজের দেয়াল লিখন শুরু করলেন। এদিন পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি, রামনগরের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মন্ডল, উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিতা সিনহা ও দক্ষিণ কাঁথির বিজেপি প্রার্থী অরুপ দাস ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত বলে দাবি করেছেন।

কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থীদের মিষ্টি মুখও করালেন। এরপর বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা উৎসবে মেতে উঠলেন।

Related News

Also Read