Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

রমজান উপলক্ষে বস্ত্র বিতরণ

 

 

রমজান মাস উপলক্ষে এগরা-২ নম্বর ব্লক তৃণমূল সং্খ্যালঘু সেলের সভাপতির উদ্যোগে বস্ত্র বিতরণ। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লক তৃণমূল সং্খ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন বালিঘাইতে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রায় শতাধিক দু:স্থ মানুষকে বস্ত্র বিতরণ করেন।

 

এদিন রমজানের উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়েছে বলে দাবি শেখ রেজাউল হোসেন ওরফে টুটুলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, এগরা-২ ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার দুয়ারী, দলের সং্খ্যালঘু সেলের সহ-সভাপতি শেখ রমজান আলি, শেখ তাহের হোসেন, শেখ রাজুদ্দিন, শেখ মঈনুদ্দিন, বায়জাদ খান, শেখ আব্দুল হামিদ, বাবুল সাহা প্রমুখ।

Related News

Also Read