প্রদীপ কুমার সিংহ
বিগত কয়েকদিন ধরেই গ্যাসের দাম বৃদ্ধির ফলে সংকটময় পরিস্থিতি তৈরী হয়েছে। তার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অটোচালকরা। বারুইপুর স্টেশন এলাকা, রেলগেট এলাকা অটোচালকরা নিজেদের মর্জি মতো ভাড়া নিচে অটো যাত্রীদের কাছ থেকে। বারুইপুর স্টেশন থেকে ৪০০- ৫০০ মিটার দুরুত্ব এ অটোতে যেতেই ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা নতুবা ২০ টাকা, এমনই অভিযোগ।অটোতে উঠলে যেখানে ভাড়া ছিল ১০ টাকা। যে যার মর্জিমত ভাড়া নিচ্ছেন চালকরা। এতে চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতন্ডা বাড়ছে। বেজায় ক্ষুব্ধ যাত্রীরা।
অভিযোগ,প্রতিবাদ করলেও কোনোও ফল হচ্ছে না। যাত্রীদের দাবি, এই ব্যাপারে পুলিশ প্রশাসন কে কড়া ভূমিকা নিতে হবে। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, এই বিষয়টি দেখা হবে। অটো ইউনিয়নগুলির সঙ্গে কথা হবে।
পাশাপাশি বারুইপুর স্টেশন থেকে বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিস মেরে কেটে ৪০০ মিটার। আবার স্টেশন থেকে বারুইপুর মহকুমা হাসপাতাল যেতে লাগে হাফ কিলোমিটার। আবার বারুইপুর রেলগেট থেকে হাসপাতাল কয়েক মিটার দুরুত্ব।যাত্রীদের অভিযোগ, যে কোনোও রুটের অটোতে উঠলেই ১৫ টাকা নেওয়া হচ্ছে। কেউবা ২০ টাকা নিচ্ছে। না দিতে চাইলে তর্কাতর্কি হচ্ছে। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল থেকে এমন পরিস্থিতি তৈরী হয়েছে। এক প্রবীণ যাত্রী বলেন, রেলগেট থেকে হাসপাতাল যেতে- আসতে মোট ২০ টাকা লাগতো। এখন সেখানে ৩০ টাকা দিতে হচ্ছে। যাত্রী ভাড়া বাড়ানো হবে কেন আগে থেকে জানানো হল না। পথে বেরিয়ে যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ক্ষুব্ধ যাত্রীরা আরও বলেন, বারুইপুর রেল গেট থেকে গড়িয়া পর্যন্ত অটো ভাড়া ছিল ৩০ টাকা সেখানে এখন কোরিয়া থেকে বারুইপুর রেলগেট পর্যন্ত আসতে গেলে ৫০ টাকা ভাড়া নিচ্ছে অটো চালকরা।
কোনোও অটো ইউনিয়ন থেকে নির্দিষ্ট করে ভাড়া বাড়ানো হয়নি তবে কেন ইচ্ছেমত করে ভাড়া নেওয়া হচ্ছে? এইভাবে দিনের পর দিন চলতে থাকলেও খুব অসুবিধায় পড়তে হবে যাত্রীদের। যদিও ওই অটো চালকদের বক্তব্য, গ্যাসের দাম আগে পাম্পে নিতো ৫৫ টাকা লিটার এখন সেখানে ৬৫ টাকা লিটার নিচ্ছে। আবার কিছু জায়গার কাটা ঘাস বিক্রিত সেখানে ৭০ টাকার লিটারের জায়গা ১৩০ টাকা করে এক লিটার গ্যাস কিনতে হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে দাম বাধ্য হয়ে বাড়াতে হয়েছে। আমাদেরও কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে।
এদিকে,বারুইপুর ৪ নম্বর প্লাটফর্ম সংলগ্ন অটো ইউনিয়ন এর নেতা আবু সুফিয়ান ঘরামী বলেন, আমাদের ইউনিয়ন ভুক্ত কোনোও অটো বর্ধিত ভাড়া নিচ্ছে না। বাইরের অটো চালকরা এসে মর্জিমত ভাড়া নিচ্ছে। বারুইপুরের রাজনৈতিক নেতারা এই ব্যাপারে কোন বক্তব্য দিতে চাইনি।





