Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

প্রথম দফাতেই পূর্ব মেদিনীপুর: অশান্তি রুখতে মরিয়া কমিশন

 

​ পূর্ব মেদিনীপুরে নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল । প্রথম দফায় নির্বাচনে রাজ্যের ১৫২টি আসনের মধ্যে আছে এই জেলার ১৬টি কেন্দ্রে। অতীতে নন্দীগ্রাম,খেজুরি, ভগবানপুর কিংবা ময়নায় নির্বাচনে সংঘাত,রক্তপাতের ঘটনা আছে।

​সোমবার জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন, এবার আর ফাঁক রাখা হচ্ছে না। জেলায় স্বচ্ছ ও অবাধ ভোট করাতে বদ্ধপরিকর প্রশাসন।

এবার প্রতিটি বিধানসভা পিছু এক জন করে অবজারভার বা পর্যবেক্ষক থাকছেন। তাঁরা দ্রুত জেলায় এসে রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। প্রচারের খরচ এবং গতিবিধির ওপর এখন থেকেই নজরদারি চালানো হচ্ছে।

​বর্তমানে বিচারাধীন ভোটারদের বাদ রেখেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে জেলাশাসক আশ্বাস দিয়েছেন, মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই ৮০ হাজার বিচারাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজনে বাড়ানো হবে অক্সিলারি বুথ।

ভোটগ্রহণ (১ম দফা) ২৩ এপ্রিল, ২০২৬
মনোনয়ন জমা ৬ এপ্রিল, ২০২৬
মনোনয়ন স্ক্রুটিনি ৭ এপ্রিল, ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল, ২০২৬

​পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন:
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা।

 

Related News

Also Read