Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বর্ষায় ত্বকের যত্ন নিন

বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ অন্য মরসুমের তুলনায় বেশি থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে ত্বক এবং চুল প্রাণহীন হয়ে যায়। 

*** বর্ষার মরসুমে তৈলাক্ত ত্বকের লোমকূপ থেকে আরও বেশি পরিমাণে তেল নিঃসৃত হতে থাকে। এই অতিরিক্ত তেলের সঙ্গে বাইরের ধুলাময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্ল্যাক হেডস, ব্রণ ইত্যাদি সমস্যা আরও বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। তাই এ সময় তৈলাক্ত ত্বক নিয়ম মতো ভালোভাবে পরিষ্কার করতে হবে।

এই সমস্যা থেকে রেহাই পেতে অয়েল ফ্রি ফেইস ওয়াস এবং টোনার ব্যবহার করতে হবে। আর তৈলাক্ত হলেও ত্বক ময়েশ্চারাইজ করা অত্যন্ত জরুরি।

*** ত্বক পরিষ্কারের পর নমনীয়তা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

*** এই সময়ে ত্বকে যতটা সম্ভব কম স্ক্রাবার ব্যবহার করা উচিত।

*** রাতে ঘুমানোর আগে মধুর সঙ্গে দুধ মিশিয়ে ত্বকে মাখলে কোমল থাকবে।

*** মেঘলা দিনের মেঘ ভেদ করে সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে পৌঁছায়। তাই এই মরসুমে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

Related News

Also Read