Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কাঁথির আইনজীবী সংগঠনের ।

পূর্ব মেদিনীপুর জেলার ধৃত আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবিতে আইনজীবী সংগঠনের যৌথ মৌন প্রতিবাদ। উচ্ছেদ রুখতে কলকাতা হাইকোর্টের জাল স্থগিতাদেশ পেশ করার অভিযোগে কাঁথি সিভিল আদালতের আইনজীবী ঋত্বিক মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গত ২১ জানুয়ারি কাঁথি শহরের একটি দোকানঘর উচ্ছেদে পূর্ত দপ্তর ও পুলিশ অভিযান চালায়। মামলার আবেদনকারী পদ্মপুকুরিয়া গ্রামের বাসিন্দা দিব্যেন্দু বর একটি ভুয়ো নির্দেশনামা দেখিয়ে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করে দেন। ওই দিনই উচ্চ আদালতে বিষয়টি উত্থাপিত হলে জানা যায় যে, সংশ্লিষ্ট বেঞ্চ থেকে এমন কোনও স্থগিতাদেশ ইস্যু করা হয়নি এবং নথিটি সম্পূর্ণ জাল। এরপরই আদালতের নির্দেশে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ প্রথমে দিব্যেন্দু বরকে গ্রেপ্তার করে। জেরায় তিনি জানান, আইনজীবী ঋত্বিক মাইতিই তাঁকে ওই জাল নথিটি সরবরাহ করেছিলেন। পরবর্তীকালে ঋত্বিক মাইতির বয়ানে অসঙ্গতি এবং তাঁর কল ডিটেইলস রেকর্ডে ঘটনার যোগসাজশ মেলায় গত রবিবার বিকেলে তাঁকে মরিশদা থানার দুরমুঠের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে কাঁথি আদালত অভিযুক্ত আইনজীবীর ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।কাঁথি মহকুমা আদালতের দেওয়ানী ও ফৌজদারি বাড়ির আইনজীবীগণের দাবি অভিযুক্ত আইনজীবীকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ওই আইনজীবীর প্রভাব প্রতিপত্তি খর্ব করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি। আর এই ঘটনা প্রতিবাদে ও পুলিশের অতি সক্রিয়তা কারণ দেখিয়ে এবার পথে কাঁথির আইনজীবী মহল। এদিন কাঁথি আদালতের আইনজীবীরা আদালত চত্বরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে বসেন। এদিন আইনজীবীদের ঘোষণা এই প্রতিবাদ বুধবার থেকে শুরু হলো চলবে ৭ তারিখ পর্যন্ত। কারণ সে দিন অভিযুক্ত �

Related News

Also Read