Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

চিস্তীপুর ২ অঞ্চলের প্রতিভা প্রাথমিক বহুমুখী মহিলা সংঘের রক্তদান শিবির

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের চিস্তীপুর ২ গ্রাম পঞ্চায়েতে মহিলারা এগিয়ে এলো রক্তদানে। প্রতিভা প্রাথমিক বহুমুখী মহিলা সংঘের সমবায় সমিতির পক্ষে শনিবার গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে রক্তদান শিবির হয়। ভবানীপুর ব্লাড ব্যাংক ৫০ জনের রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন পটাশপুর ১ বি ডি ও মহম্মদ করিমুল ইসলাম। ছিলেন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক,চিস্তীপুর পঞ্চায়েত প্রধান সত্যরঞ্জ দে, উপ প্রধান ভরত মেইকাপ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আহাদ আলী,সেক জিয়াউল হক,হাঁসিবুল রহমান পঞ্চায়েত সদস্য সদস্যা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অশেষ পয়ড়‍্যা সহ আধিকারিকগণ,বহুমুখী মহিলা সংঘের কো অর্ডিনেটর তাপসী রায় মহাপাত্র প্রমুখ। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বহুমুখী মহিলা সংঘের সম্পাদিকা ঝিমা মেইকাপ।

Related News

Also Read