Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

মাঘী পূর্ণিমার অন্নমহোৎসবে সম্প্রীতির বার্তা 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের বসন্তপুর গ্রামপঞ্চায়েতের শোনপুর গ্রামবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত হলো পবিত্র মাঘী পূর্ণিমা উপলক্ষে অন্নমহোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় এক মিলনমেলায় পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রামবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার।

উৎসব যখন মহামিলন মেলার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীপক সার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মুগ্ধ হন। তিনি তাঁর বক্তব্যে জানান, এই ধরনের অনুষ্ঠান কেবল ধর্মীয় আচার নয়, বরং সাধারণ মানুষের এক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। তিনি বলেন, এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবে সামিল হয়েছেন, যা বর্তমান সময়ে এক বড় প্রাপ্তি।

Related News

Also Read