Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

বৃদ্ধার রোগীকে ঠকিয়ে সব গহনা লুঠে অভিযুক্ত চিকিৎস্যক

অসহায় বৃদ্ধাকে সংজ্ঞাহীন করে সব গহনা লুট করে নেওয়ার অভিযোগ উঠল এক গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নৈপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে।

 

সূত্রের খবর ওই গ্রামের বৃদ্ধা সুষমা সাউ অসুস্থ হলে স্থানীয় গ্রামীন চিকিৎসক কালিপদ রানা কে ডাকে। কালিপদ রানা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সুষমা সাউর বাড়িতে রাত্রিতে উপস্থিত হয়। বৃদ্ধার বাড়িতে কেউ না থাকার সুযোগের বৃদ্ধাকে শাষরোধ করে খুনের চেষ্টা করে। তখন বৃদ্ধা সংজ্ঞা হারায়। সেই সময় বৃদ্ধার গায়ে থাকা গয়না গাটি নিয়ে পালিয়ে যায় কালিপদ।

 

বৃদ্ধার সংজ্ঞা ফিরলে দেখতে পায় তার গায়ের সমস্ত গয়নাগাটি নেই। ২৭ জানুয়ারি পটাশপুর থানায় গয়নাগাটি লুটের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে কালিপদ রানাকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার কাঁথি মহকুম আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

 

পুলিশ তদন্ত করে দেখছে এর পেছনে কি উদ্দেশ্য এবং আর কেউ যুক্ত আছে কিনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই গ্রামীন চিকিৎসকের কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকার মানুষ।

Related News

Also Read