Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

দিঘায় জাতীয় স্কুল গেমস বীচ ভলিবল প্রতিযোগিতার

৬৯ তম জাতীয় স্কুল গেমস বীচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হলো দিঘা মোহনা সমুদ্র পটতলে । প্রতিযোগিতার সূচনা করেন রামনগর বিধানসভা বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।

উপস্থিত ছিলেন ডি এস পি ডি এন টি ডঃ মোহিত মোল্লা, রাজ্য কনভেনার বিজন সরকার, রাজ্যস্পোর্টস কমিটির ডাইরেক্টর গৌরাঙ্গ মন্ডল,ডাইরেক্টর ড: জন্মেজয় কোনার্ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ

 

জানা গেছে বীচ ভলিবল প্রতিযোগিতায় দশটি রাজ্য অংশগ্রহণ করেছে। এই প্রথমবার পূর্ব মেদিনীপুর এর দিঘা সৈকত ভূমিতে এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানায় অতিথিরা।

Related News

Also Read