Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

এসআইআরে মানুষকে হেনস্থার প্রতিবাদে আন্দোলনে কংগ্রেস

প্রদীপ কুমার সিংহ

এসআইআর-এ মানুষের হেনস্তার প্রতিবাদে স্বাক্ষর লিপি বারুইপুর শাসকের কাছে জমা দেয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সোমবার দুপুরে নির্বাচন কমিশনারের এস আই আর এর মানুষের প্রতিবাদে বারুইপুর মহকুমা শাসকের কাছে স্বাক্ষর লিপি জমা দেয়।

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রদেশ কংগ্রেসের সভাপতি তপন মন্ডল বলেন দিনের পর দিন এসআইআর শুনানির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষেরা শুনানি কেন্দ্রে যাচ্ছে সকালে তাদের ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাচ্ছে। তাতে করে ও মানুষ হয়রানি হচ্ছে।

 

একে গরিব মানুষেরা দিন আনে দিন খায় তারপর দিনের পর দিন নোটিশ পাঠিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। ২০০২ তে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কেউ বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। ফলে মানুষ আতঙ্কে ভুগছে তার প্রতিবাদে বারুইপুর মহকুমা শাসক কে স্বাক্ষর লিপি দেওয়া হয়। তিনি সমস্ত ব্যাপারে দেখবেন বলেছে।

Related News

Also Read