বিজেপি পরিচালিত পঞ্চায়েত পরিষেবা দিতে না পারায় এবং একাধিক কাজের দুর্নীতির প্রতিবাদে সরব হল তৃণমূল ।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের দূরমুঠ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। পঞ্চায়েত প্রধান কাঞ্চন মন্ডল পঞ্চায়েত পরিষেবা দিতে ব্যর্থ বলে দাবি করেছে অঞ্চল তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। মঙ্গলবার সেই কারণে এদিন দূরমুঠ গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ এবং ডেপুটেশন দেয় অঞ্চল তৃণমূলের নেতৃত্ব।
এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্যামল দাস, দিলীপ ভুঁইয়া, স্বপন মাইতি, সলিল মন্ডল, শেখ কামরুল, শেখ ইমরান প্রমূখ। শ্যামল দাস বলেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত পরিষেবা দিতে ব্যর্থ যে কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তাছাড়াও যে সমস্ত কাজ হচ্ছে টেন্ডার না করে কিছু দলীয় ঠিকাদারকে কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও একাধিক দুর্নীতি রয়েছে বলে জানিয়েছেন।
বিক্ষোপকারীরা পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি করেন। তৃণমূলের প্রতিনিধিরা পঞ্চায়েতে দাবি পত্র সমাধান।পঞ্চায়েত প্রধান বলেন পরিষেবা যেটুকু দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে। তৃণমূল মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে।





