Select Language

[gtranslate]
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ২৫শে মে, ২০২৬ )

এসআইআর-এর শুনানিতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

এসআইআর-এর শুনানি শেষ করে আর বাড়ি ফেরা হলো না দুই যুবকের।মর্মান্তিক ঘটনাটা ঘটেছে মারিশদায়।

 

সূত্রের খবর কাঁথি ৩ ব্লক কার্যালয় থেকে এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে এবং শুনানিতে শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের উত্তর ভাঁইডগড় এর বাসিন্দা তরুণ পয়ড়্যা(৪০) ও চন্দন করন(৪৫)।

 

ব্লক অফিস থেকে কিছু দূরে দিঘাগামী একটি সরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুজন ছিটকে পড়ে যায় রাস্তার ধারে।

 

স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর মারিদা থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related News

Also Read