Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

এগরায় মানবিক উদ্যোগ: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েত। শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

 

একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এবং রাজ্যস্তরের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

সহযোগিতায় বিশিষ্ট প্রতিষ্ঠান এগরার অন্যতম স্বনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান ফার্মেরোজ পলিক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের প্রত্যক্ষ সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা এদিন শিবিরে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান

সিদ্ধেশ্বর বেরা, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য আশীষ সাউ, সংস্থার কর্ণধার শুভাশিস দাস- সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পঞ্চায়েতের কর্মীবৃন্দ।

 

এলাকার দুঃস্থ ও সাধারণ মানুষ, যারা অনেক সময় অর্থাভাবে বা দূরত্বের কারণে বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এই শিবিরের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগ পেলেন। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।”পঞ্চায়েতের মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা। গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা এই শিবিরের আয়োজন করেছি। আগামী দিনেও এমন জনহিতকর কাজ অব্যাহত থাকবে,” বলে জানান স্থানীয় পঞ্চায়েত প্রশাসনিক প্রধান।

Related News

Also Read