নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পরিচালিত কাঁথি পৌরসভায় তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার । কাঁথি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ধর্মদাসবাড়, ৭ নম্বর ওয়ার্ডের শেরপুর এতোয়ারি বাড় এবং ১৮ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরিয়াতে এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় । পুরো এলাকার স্বাস্থ্যপরিসেবাকে আরো উন্নত করতে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি । ২০ নম্বর ওয়ার্ডের ধর্মদাসবাড় সুস্বাস্থ্য কেন্দ্র ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন পূরপ্রধান সুবল কুমার মান্না, ডেপুটি সি এম ও এইচ ১ শংকর প্রসাদ মাহাতো, পুরসভার নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক, ডা: অসিমময় মাইতি, ডা: প্রিয়তোষ জানা, কাউন্সিলর শ্রাবণী জানা, পম্পা জানা মাইতি প্রমূখ।
পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরিয়াতে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন পূরপ্রধান সুবল কুমার মান্না, কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, রিনা দাস, পম্পা দাস এবং পুরসভার নোডাল অফিসার ডা: অনুতোষ পট্টনায়ক। ৭ নম্বর ওয়ার্ডের শেরপুর এতোয়ারী বারে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না, নোডাল অফিসার ডা: অনুতোষ পট্টনায়ক, কাউন্সিলর অতনুগিরি, সুপার ডা: রজত কুমার পাল , রিনা দাস , সুমিতা গিরি, পম্পা জানা মাইতি প্রমূখ ।






