Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

প্রয়াত বর্ষিয়ান কমিউনিস্ট নেতা 

দেশপ্রাণ ব্লকের বাইজাপুর শাখার বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সুবিমল পন্ডার প্রয়াণ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৬৮ সালে তিনি সিপিআই(এম ) সদস্য পদ অর্জন করেন। দীর্ঘদিন কৃষক শ্রমিকের দের সংঘটিত করার কাজ করে গেছেন সুবিমল পন্ডা। আমৃত্যু বামপন্থায় বিশ্বাস রেখে গেছেন তিনি। রেখে গেলেন তার চার পুত্র এক কন্যা ও স্ত্রীকে।

বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সুবিমল বাবুর মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে উপস্থিত হন সিপিআই(এম) বসন্তিয়া অঞ্চল এলাকার নেতৃত্ব জহরলাল দাস, উত্তম কর মহাপাত্র, সনাতন বেরা, উত্তম পন্ডা, শেখ শামসুদ্দিন, মাধুরী দাস, পুতুল বালেশ্বর। শেষ যাত্রা সংগঠনের রক্ত পতাকা দেন সিপিআই(এম) দেশপ্রাণ দক্ষিণ এরিয়া কমিটির সদস্য পৃথ্বীরাজ শীট। শোক প্রকাশ সিপিআই(এম) দেশপ্রাণ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক তাপস মিশ্র, এরিয়া কমিটির সদস্য ব্রহ্মদেব জানা ,জেলা কমিটির সদস্য সনজিত রঞ্জন দাস, জেলা সম্পাদক মন্ডলী সদস্য হিমাংশু দাস।

 

এলাকার জনপ্রিয় নেতৃত্বের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আছে।

Related News

Also Read