Select Language

[gtranslate]
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৩১শে মে, ২০২৬ )

এগরায় তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’: উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক 

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। এদিন কুলটিকরি মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

বিধায়ক জানান, সারাদিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। বিকেলে দেবিদাসপুরে একটি সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দাদের ডিসপ্লের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের রিপোর্ট কার্ড দেখানো হয়। পাশাপাশি উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে হাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী, দলের ব্লক সাধারণ সম্পাদক অশোক দাস, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, এগরা ২ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, পানিপারুল অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম সাউ, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, ব্লকের কর্মাধ্যক্ষ চুমকি কুন্ডু, ব্লকের প্রাক্তন সভাপতি আরতি মুন্ডা, বাবুল সাহা-সহ আরও অনেকে।

সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতিতে “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

Related News

Also Read