Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

পথশ্রী–৪’ প্রকল্পে এগরায় রাস্তার শিলান্যাস

পথশ্রী–৪’ প্রকল্প বাস্তবের পথে আরও এক ধাপ এগোল পূর্ব মেদিনীপুরের এগরায়। রবিবার এগরা ২ ব্লকের পানিপারুল ব্রিজ থেকে এগরা ১ ব্লকের রামচন্দ্রপুর ব্রিজ পর্যন্ত প্রায় দশ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তায় শিলান্যাস ও কাজের সূচনা হলো। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ডব্লিউবিএসআরডিএ–এর মাধ্যমে।

 

এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যে দাবি ছিল, তা পূরণ করতেই রাস্তার কাজ শুরু করা হয়েছে।

এলাকার মানুষের সমস্যাগুলির কথা মাথায় রেখেই দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে বলে জানান স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি আরও আশ্বাস দেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ করে রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হবে, যাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, এগরা ১ ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, এগরা ২ ব্লকের বিডিও শঙ্খলিকা চ্যাটার্জি, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান প্রমুখ।

Related News

Also Read