Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

বাসস্ট্যান্ডের শৌচালয় ভাঙার কারনে ক্ষোভ এলাকাবাসীর

পূর্ব মেদিনীপুর জেলার এগরার কসবাগোলা বাজারে রয়েছে বিশ্রামাগার, যা তৈরী হয়েছিল ২০১৫ সালে, এলাকাবাসির অভিযোগ বিশ্রামাগারকে ভেঙে তৈরী হচ্ছে শৌচালয়,কিন্তু শৌচালয়ের জন্য আলাদা ভাবে ৪ লক্ষ টাকা এসেছে কোনো কাজ না করে বিশ্রামগার ভেঙে তৈরী করছে শৌচালয়। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এগরার কসবাগোলা বাজার এলাকায় লোকালয় বেশি থাকায় সেখানে বাসস্ট্যান্ড তৈরি হয়। সেকারনেই যাত্রীদের বসার জন্য বিশ্রামাগার তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে তা ভেঙে সেখানেই তৈরি হচ্ছে শৌচালয়, এর দরুন এলাকাবাসীরা বাধা দেয় এমনকি বিডিও, জেলা শাসক পর্যন্ত বিষয়টি জানানো হলেও ভ্রুক্ষেপ নেই কারো এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তাঁদের দাবি যে বিশ্রামাগার ভেঙে ফেলা হয়েছে তা যেন পুনঃ নির্মাণ করা হয়,এবং আলাদা ভাবে শৌচালয় তৈরি করা হয়।

Related News

Also Read