Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক তরুণ কুমার মাইতি

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলে অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। বিশরপুরে তারা মা মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

বিধায়ক জানান, সারাদিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। বিকেলে হরিকরে একটি সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দাদের ডিসপ্লের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের রিপোর্ট কার্ড দেখানো হয়। পাশাপাশি উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে হাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই কর্মসূচিতে জাতি-ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা কার্যত এক সম্প্রীতির ছবি তুলে ধরে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, এগরা ২ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী, জেলা কিষাণ তৃণমূলের সভাপতি প্রকাশ রায়চৌধুরী, এগরা ২ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন, মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ বর, সাধারণ সম্পাদক শেখ আইজাদ হোসেন, জেলা আইএনটিটিইউসি’র সহ-সভাপতি মির্জা নাসের হোসেন বেগ, অঞ্চল আইএনটিটিইউসি সভাপতি শেখ মঈনুদ্দিন, নিধুরাম গিরি, অরুণ প্রামাণিক-সহ আরও অনেকে।

সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতিতে “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

Related News

Also Read