Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

ডাঃ বি.সি. রায় ভিলেজ হেলথ এসোসিয়েশনের দশম বার্ষিক ব্লক সম্মেলন

গ্রামীণ চিকিৎসকদের একাধিক দাবি দেওয়া নিয়ে ডাঃ বি.সি. রায় ভিলেজ হেলথ এসোসিয়েশনের দশম বার্ষিক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো কাঁথি শহরের পদ্মপুকুরিয়াতে বি.বি.হেলথ ক্লিনিকে ।

 

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কাঁথি ১ ব্লক গ্রামীণ চিকিৎসক সম্মেলন এর শুভ সূচনা করেন উদ্বোধক পূর্ব মেদিনীপুর রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দ কান্ডার।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সংগঠনের সভাপতি মহেশ্বর পাত্র। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় সভার কাজ। উপস্থিত ছিলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা,শিক্ষা কর্মাধ্যক্ষ নিলেশ মন্ডল, ব্লক সাস্থ্য আধিকারিক ডাঃ প্রসেনজিৎ চন্দ্র, কাঁথি পৌরসভার কাউন্সিলর সুশীল দাস, মহিষাগোট হাই স্কুলের প্রধান শিক্ষক সলিল কুমার শ্যামল,পূর্ব মেদিনীপুর রুরাল হেলথ এসোসিয়েশনের , কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোড়াই, কাঁথি বি.বি. হেলথ ক্লিনিকের কর্ণধার বিকাশ চন্দ্র বর,ডাঃ বি.সি. রায় ভিলেজ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি নিমাই চাঁদ গিরি, সম্পাদক মুকুল গুছাইত, সুশীল আদক, রঘুনাথ ঘোষ, অমরনাথ সাহু, স্বপন জানা, সমীরন দাস, স্বপন কুমার মন্ডল, প্রতাপচন্দ্র পাল, আশীষ কুমার সরকার প্রমূখ।

 

সভায় সভাপতিত্ব করেন রাজকৃষ্ণ দাস। সভায় সাংগঠনিক এবং সংগঠনের শ্রীবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গ্রামীণ চিকিৎসকদের নিরাপত্তা, উপযুক্ত প্রশিক্ষণ, চিকিৎসকের স্বীকৃতির দাবি উঠে। এই দাবির ভিত্তিতে আগামী দিনে জেলা সংগঠনের তত্ত্বাবধানে আন্দোলন সংগঠিত করা হবে। সব শেষে একটি ১০ জনের শক্তিশালী ব্লক কার্যকরী কমিটি গঠন হয়।

 

কার্যকরী কমিটির সভাপতি নিমাই চাঁদ গিরি, সহ-সভাপতি জয়দেব পন্ডা, সম্পাদক মুকুল গুছাই সহ সম্পাদক ব্যোমকেশ নায়ক কোষাধ্যক্ষ দিলীপ মন্ডল সদস্য শেখ মনিনারুল,ত্রিদিব দাস, তাপস বারিক

Related News

Also Read