Select Language

[gtranslate]
১১ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২৫শে জুন, ২০২৬ )

পথশ্রী প্রকল্পে কাঁথিতে ৫ কোটি টাকায় ১৫ কিমি রাস্তা 

পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নে জোরকদমে কাজ চলছে। সোমবার এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন কাঁথি ১ বিডিও অমিতাভ বিশ্বাস।

 

তিনি জানান, ইতিমধ্যে ব্লকে প্রায় ১৫ কিমি রাস্তা কাজ হয়েছে যার জন্য ৫ কোটি ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৩ টাকা ব্যয় হয়েছে। পরে আরো দুই কিমি রাস্তা সংযোজিত হয়েছে।

 

মোট ১৭ কিলোমিটার রাস্তা নির্মাণের ফলে লক্ষাধিক জন উপকৃত হবেন । বাকি রাস্তাগুলির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি।

 

উপস্থিত ছিলেন বি.আই.ও চঞ্চল দে, এস.এইচ. সুপারভাইজার অমিত প্রধান, বিসিডব্লিউ সুমন সেনাপতি সহ ঠিকাদার ভাগ্যধর গিরি, স্বপন নায়ক, চিন্ময় জানা প্রমুখ।

Related News

Also Read