Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

হীরক জয়ন্তীতে ভাসল চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত প্রাক্তনী পুনর্মিলন উৎসব। ১৯৬৬ সালের ৩ জানুয়ারি যে পথচলা শুরু হয়েছিল, আজ তা ষাট বছরের এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। মহাসমারোহে হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান ও প্রাক্তনী পুনর্মিলন উৎসব পালন করল চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ। এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি ৬০টি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

 

বিদ্যালয়ের দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যকে স্মরণ করে এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি উপস্থিত সকলের নজর কেড়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বরণ করে যথাযথ সম্মান জানানো হয়। দীর্ঘদিনের পরিচিত মুখগুলোকে ফিরে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। হীরক জয়ন্তী উপলক্ষে বর্তমান ছাত্র-ছাত্রীরা এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বিশিষ্টজনদের বক্তব্য

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ও সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিশেষ বার্তা দেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক পাত্রবাবু তাঁর বক্তব্যে বলেন”প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার সাধারণ মানুষ ও প্রশাসনের সহযোগিতাতেই আমরা বিদ্যালয়কে আজ এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। হীরকজয়ন্তী উদযাপনে এলাকার মানুষের অবদান অনস্বীকার্য।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি গৌতম কুমার মাইতি এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঠন-পাঠনের মান বজায় রেখে আগামী দিনেও এই বিদ্যালয় কৃতি ছাত্র-ছাত্রী তৈরি করে সমাজের দিশারী হয়ে থাকবে, এমনটাই আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Related News