Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

সামরাইবাড় সংসদে শুরু ঢালাই রাস্তার কাজ 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের অন্তর্গত মাজিলাপুর পঞ্চায়েতের সামরাইবাড় সংসদে “আমাদের পাড়া আমাদের সমাধান”প্রকল্পের ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে ।সেই কাজ পরিদর্শন করেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল।

উপস্থিত ছিলেন মাজিলাপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিতাই ঘোড়াই, পঞ্চায়েত সদস্য সৌম্য সুন্দর গিরি, বিশিষ্ট সমাজসেবক দীপক ভূঁইয়া , সহ সকল গ্রামবাসী বৃন্দ।

 

ঠিকাদারের সঙ্গে বাস্তব রূপায়ণ সম্পর্কে আলোচনা করেন। কাজের গুণগত মানুষ পর্যালোচনা করেন। এলাকাবাসীর কোন অভিযোগ আছে কিনা তাও শোনেন।

Related News

Also Read