Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে হ্যালো চেয়ারম্যান হেল্পলাইন

তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে হ্যালো চেয়ারম্যান হেল্পলাইন চালু করা হলো। এই হেল্প লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার অস্থায়ী সভাপতি চঞ্চল কুমার খাঁড়া।উপস্থিত ছিলেন পৌরসভার বিদগ্ধ মানুষজন।

 

হেল্পলাইন ৮৫৯৫১৩৩১৩৩ ফোন করলেই সমাধানের চেষ্টা করবেন পৌর প্রধান সহ কাউন্সিলর এবং কর্মীবৃন্দ।

 

পৌর প্রধান চঞ্চল কুমার খাঁড়া বলেন পৌর এলাকায় বহু সমস্যা রয়েছে। নাগরিকগণ অভিযোগ জানানোর সঠিক পথ জানেন না। সেই কারণে এই হেল্পলাইন চালু করা হলো। নাগরিকগণ তাদের সমস্ত ধরনের অভাব অভিযোগ নির্দ্বিধায় জানাতে পারবেন। তার সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালাবে।

Related News

Also Read