Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

মাটি কাটার অপরাধে ৭টি ট্রাক্টর ও ৯ জনকে গ্রেফতার করলো পুলিশ

 

প্রদীপ কুমার সিংহ

 বেআইনিভাবে মাটি কাটার অপরাধে পুলিশ ৭টি ট্রাক্টর ও ৯ জন মানুষকে গ্রেফতার করলো। এমনি ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ এলাকায়। যেহেতু এখন পুকুর বোঝানো বন্ধ। পুকুর রে মাটি ফেলে বুঝিয়ে দেওয়ার অপরাধে পুলিশ গ্রেপ্তার করতে পারে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সোমবার রাতে উত্তরভাগ সত্যানন্দ আশ্রমের পিছন এলাকায় যায় এবং সেখানে রাতের অন্ধকারে দেখে একটি মাঠে বেশ কয়েক জন মানুষ মাটি কেটে ট্রাক্টারে তুলছিল বারুইপুরে নিয়ে আসার উদ্দেশ্যে।

সঙ্গে সঙ্গে ৯জনকে গ্রেফতার করে এবং সাতটি ট্রাকের উদ্ধার করে বারুইপুর থানায় নিয়ে আসে। তার মধ্যে কিছু মানুষ পালিয়ে যায়। ধৃত ব্যক্তিদের নাম বাপ্পা শেখ,শহিদুল শেখ, শফিক গাজী,হাবিব মোল্লা, ইমতিয়াজ মোল্লা,চঞ্চল দাস ইত্যাদি। এরা বারুইপুরে একটি ঠিকাদার সংস্থার কাজ করছিল। এদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার মেরিগঞ্জ এলাকায়। মঙ্গলবার দুপুরে ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পক্ষ থেকে।

Related News

Also Read