Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

বাইক ও ট্রেকার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের

 

 

 প্রদীপ কুমার সিংহ

 বাইক ও টেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম দ্বীপ মন্ডল (২১) বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর এলাকায়। পরিবারে সুত্রে খবর দ্বীপ মন্ডল একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি ঘাটে চাকরি করতেন। সোমবার সন্ধ্যায় বাইক নিয়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল নিজের পার্সোনাল কাজে। ক্যানিং রাস্তায় হেরো ভাঙ্গার কাছে একটি পেট্রোল পাম্পে বাইকের পেট্রোল নিতে ঢুকছিল এমন সময় উল্টো দিক মানে ক্যানিং এর দিক থেকে একটি ট্রেকার এসে সজোরে দ্বীপের বাইকে ধাক্কা মারে। দ্বীপ সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে।

ট্রেকারের ড্রাইভার ট্রেকারটি নিয়ে ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দ্বীপকে নিয়ে তড়িঘড়ি ক্যানিং মহাকুমা হাসপাতালে যায়।সেখানে দ্বীপের অবস্থা অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে হাসপাতালে চিকিৎসক। সোমবার রাতেই বারুইপুর মহকুমা হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক দ্বীপকে দেখে মৃত বলে ঘোষণা করে। বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ দ্বীপের নিথর দেহটি মঙ্গলবার ময়না তদন্তের জন্য পাঠায়।ক্যানিং থানা ও বারুইপুর থানার পুলিশ ঘাতক ট্রেকারেটির খোঁজে তল্লাশি শুরু করেছে। এই খবর দ্বীপের পাড়ায় গেলে শোকের ছায়া নেমে আসে।

Related News