Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

হাওড়ায় রামমন্দির দর্শন করলেন স্মৃতি ইরানী

কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি রবিবার হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রবিবার সকাল দশটায় তিনি হাওড়ায় এসে উপস্থিত হন। সকালে হাওড়ার ‘নক্স রেসিডেন্সি’তে বিভিন্ন সাংগঠনিক মিটিং করেন তিনি। সন্ধ্যায় রামরাজাতলার রাম মন্দির দর্শনে যান তিনি।



হাওড়ায় বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে সাংগঠনিক বৈঠক হয়। সেখানে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের দলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর পাশাপাশি আগামীকাল সোমবার আন্দুল পূর্বপাড়া বাস স্টপেজ আন্দুল মৌড়িতে সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

Related News

Also Read