Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নয়াপুটে প্রাথমিক বিদ্যালয়ের অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আযোজিত প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র- ছাত্রীদের নিয়ে কাঁথি-২ চক্রের নয়াপুট অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার। নয়াপুট মুরারি মোহন জুনিয়ার বেসিক স্কুল মাঠে বিদ্যালয় ক্রীড়ার পতাকা উত্তেলন ও খেলোয়াড়দের মার্চ পাস্ট ও শপথের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধন করেন প্রধান মমতা গিরি। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই, অমিত বাগ, সুখেন্দু পাত্র, চন্দন দাস অধিকারী, শীর্ষেন্দু ভূঁঞ্যা প্রমুখ। ১৮ টি বিদ্যালয় ও ৫টি এস এস কের দুই শতধিক ছাত্র- ছাত্রী দৌড়, যোগাসন, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন সহ ৩৪ টি ইভেন্টে অংশ নেয়। ক্রীড়া শেষে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাগুলি সুষ্ঠভাবে পরিচালনা করেন, দীপাঞ্জন বণিক, কৌশিক প্রামাণিক, অমলেশ প্রামাণিক, সাধন বেরা, দেবাশিষ জানা, দীপক জানা, অসীম কামিলা, অঞ্জনা প্রধান প্রমুখ। খেলা সুষ্ঠভাবে সম্পন্ন হলে সকলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক দেবকৃষ্ণ বড়াই।

Related News

Also Read