Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

দেশপ্রান রুরাল হেলথ এসোসিয়েশানের রক্তদান শিবির

রক্ত সংকট মোচন করতে উদ্যোগী হল দেশপ্রান রুরাল হেলথ এসোসিয়েশন। আজ রবিবার সকালে সংগঠনের ব্যবস্থাপনায় কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।

এই শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। উপস্থিত ছিলেন শিক্ষক দীনেশ দাস,দেশপ্রাণ রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দপ্রসাদ কান্ডার, সভাপতি বাল কৃষ্ণ মন্ডল, কোষাধ্যক্ষ সমীরন দাস, সহ-সভাপতি স্বপন কুমার মন্ডল, নীলকমল সাহু, সৌমেন মাইতি, গৌতম গিরি, সৈকত সেন, অষ্টবসু সামন্ত,গৌর চন্দ, প্রদীপ দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ্বর পাত্র। এই শিবিরে ৮ জন মহিলা সহ ৪১ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কলকাতা হেলথ পয়েন্ট এর ব্লাড ব্যাংক। শিবিরে এই রক্তদানের এবং গ্রামীণ ডাক্তারবাবুদের ভূমিকা সম্পর্কে প্রশংসা করেন জেলা মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। সকলকে অভিনন্দন জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

Related News

Also Read