Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

১০ লক্ষ টাকা লুঠ বৃদ্ধের

ভুয়ো ব্যাঙ্ক আধিকারিকের খপ্পরে পড়ে ১০ লক্ষ ৫ হাজার ৭৩৩ টাকা খুইয়েছেন হার্টের বাইপাস সার্জারি হওয়া ৯৪ বছরের এক বৃদ্ধের। পূর্র মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার হবিচক গ্রামের বাসিন্দা অচিন্ত্য জানা প্রতারিত হন। চিকিৎসার জন্য জমি বিক্রির টাকা একটি বেসরকারি ব্যাঙ্কে রেখেছিলেন। গত ৬ ডিসেম্বর ফোন করে এক প্রতারক কৌশলে বৃদ্ধের থেকে ওটিপি হাতিয়ে নেয়। এর পরই পাঁচটি ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা গায়েব হয়ে যায়। এই প্রতারণার শিকার হওয়ার পর বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন। গত বুধবার তাঁর ছেলে আশিস জানা তমলুকের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read