Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

কলিয়াচক সংস্কৃত মহাবিদ্যালয়ে ভারতীয় ভাষা দিবস পালন

পূর্ব মেদিনীপুর জেলার কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুসারে ভারতীয় ভাষা দিবস পালন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে মহাবিদ্যালয়ে নব নিযুক্ত অধ্যক্ষ ড: ব্রজেন্দ্রনাথ সিং দেব কে ছাত্র-ছাত্রী, অধ্যাপক বৃন্দ ও শিক্ষা কর্মীদের নিয়ে ভারতীয় ভাষা দিবসের বিষয়ে আলোচনা করেন। বহু ভাষাভাষীর এই দেশে বিভিন্ন ভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সমস্ত ভাষার আদি বা মূল ভাষা যে সংস্কৃত ভাষা সেই ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ছাত্র-ছাত্রীরাও আলোচনায় অংশ নেয়। যেসব ছাত্র-ছাত্রী বেশি ভাষা জানে তাদেরকে পুরস্কৃত করার জন্য উৎসাহিত করেন। আলোচনাটিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।

Related News

Also Read