Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

কাঁথিতে লোক আদালতে ট্রাফিক ফাইন দিতে ভিড়

ট্রাফিক আইন লঙ্ঘন করার ফলে বাইক এবং নানান ধরনের যানবাহনের উপর ট্রাফিক ফাইন নির্ধারণ করা হয়। সেই ফাইন পরিষদের জন্য কাঁথি মহকুমা চত্বরে ভীড় জমিয়েছে যানবাহনের মালিক।অনেকেই অর্থের অভাবে সেই ফাইন দিতে পারছেন না দীর্ঘদিন ধরে। সেই ফাইন মুকুব করে আইনই পরিষেবার মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার লোক আদালত কাঁথি মহকুমা আদালতের মাধ্যমে একটি সুষ্ঠু ব্যবস্থার পরিকল্পনা করেছেন।

জেলার সমস্ত মহকুমা লোক আদালতের মাধ্যমে ট্রাফিক চালানের অর্থ পরিশোধ করার প্রচার চালানো হয়েছিল। আজ কাঁথি মহাকুমা ট্রাফিক অফিসারদের উদ্যোগে কাঁথি মহাকুমা লোক আদালতে এসে বহু মানুষ তাদের ট্রাফিক ফাইন, চালানের মাধ্যমে পরিশোধ করে যাচ্ছেন ।যাদের ১০০০ টাকা , ৫০০ টাকা ফাইন হয়েছে তারা যথাক্রমে ২০০ টাকা,১০০ দিয়ে নিয়ম ভঙ্গের শাস্তির হাত থেকে মুক্তি পাচ্ছেন। এইভাবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এই লোক আদালতের মাধ্যমে ট্রাফিক ফাইন কম টাকাতে পরিশোধ করতে পারবেন। এরূপটাই জানালেন কাঁথি ট্রাফিক ইন্সপেক্টর সুদীপ রুদ্র, ট্রাফিক ইনচার্জ ,অক্ষয় ঘোষ ,এস আই ,প্রীতম পাঁজা।

Related News

Also Read