Select Language

[gtranslate]
১৭ই ফাল্গুন, ১৪৩২ সোমবার ( ২রা মার্চ, ২০২৬ )

দিঘায় মসজিদ নির্মাণের দাবী রামনগর ব্লক জামিয়াতে উলেমায়ে হিন্দের 

চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ ধামের উদ্বোধনের পর থেকে পর্যটনের দাপটে সরগরম হয়ে উঠেছে সৈকত শহর দীঘা। কিন্তু সেই দীঘাতেই দীর্ঘদিনের একটি দাবি অনুত্তরিত রয়ে গেছে বলে অভিযোগ তুলেছে রামনগর ব্লক জামিয়াতে উলেমায়ে হিন্দ।

 

সংস্থার দাবি, দীঘার পার্শ্ববর্তী এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বহুদিনের আবেদন—একটি মসজিদ নির্মাণ করা হোক। শহরে প্রচুর পরিমাণে ফাঁকা সরকারি জমি থাকলেও প্রশাসনিক কিংবা সরকারিভাবে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ।

 

সংস্থার কর্মকর্তা মাওলানা নজরুল ইসলাম জানিয়েছেন, এই বিষয় নিয়ে বহুবার ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলাশাসকের দপ্তর এমনকি নবান্ন পর্যন্ত দরবার করা হয়েছে। প্রতিবারই শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কার্যকরী কোনও ব্যবস্থা হয়নি।

 

মঙ্গলবার দেউলীহাটে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়—আগামী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে বৈঠক করে সমস্যার বিস্তারিত তুলে ধরা হবে। সংস্থার স্পষ্ট বক্তব্য, প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু হবে।

 

এখন নজর জেলাশাসকের তৎপরতার দিকে। সমাধানের আলো জ্বলে কি না, তা দেখার অপেক্ষা।

Related News

Also Read